মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮


তমিজ উদ্‌দীন লোদী-এর দুটি কবিতা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

গড়ানো পাথর
 
চুড়ায় আটকে ছিল
ধসে যাবার পর গড়াতে গড়াতে নেমে এলো নিচে
গড়ানো পাথর

পাথরের পাথুরে মুখ , দম্ভ
চুড়ায় আটকে থাকতে থাকতে জেল্লার খোলস
নিমেষে ভাঙতে ভাঙতে গুঁড়ো

গড়ানো পাথরের আর ছোঁয়া হয়নি পর্বতের চুড়ো । 

 

ঘোড়া চলেছে স্বেচ্ছাচারী

একটি ঘোড়ায় সওয়ার হয়ে চলেছে সোয়ারি 
কিছুই পরোয়া করছে না সে 
কে তার অনুগামী আর কে তার অনুগামী নয় 

একটি ঘোড়া কালো , যেন অমাবস্যার চাঁদ 
আর একটি ঘোড়া আলো হয়ে ওঠে
তবে ঘোড়াদের কোনো মতামত নেই 
সোয়ারিই শেষ কথা 

সোয়ারি কিংবা সোয়ারিরা যেন  রিল্কের 'দেবদূত' 
অথবা র‍্যাঁবোর ' বৈতালিকবৃন্দ '
তারা কানে লাগিয়েছে হেডফোন , কিছুই শুনছে না 
তারা চোখে পরে আছে ঠুলি , দেখছে না 

ঘোড়া চলেছে স্বেচ্ছাচারী , একরোখা , দিকশূন্য ।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

আঁধারে হারালো নিষ্পাপ জীবন

মূর্খ মাটির মানব

মুক্তির স্বাদ

সর্বশেষ সংবাদ