শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের

এসএমএসের মাধ্যমে জানা যাবে তাকমিল পরীক্ষার ফলাফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ।।

আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ-এর কেন্দ্র পরীক্ষার রেজাল্ট জানা যাবে মোবাইলের এসএমএস-এ।

এসএমএস-এর মাধ্যমে কেন্দ্রীয় পরীক্ষার রেজাল্ট জানতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বড় হাতের অক্ষর এ লিখতে হবে HTR। এরপর স্পেস দিয়ে শিক্ষার্থীর রোল নাম্বার লিখে সেন্ড করতে হবে ২৯৯৩৩ এই নম্বরে।

এছাড়া ফলাফল দেখার জন্য শিক্ষার্থীরা ভিজিট করতে পারেন হাইয়াতুল উলইয়ার ওয়েবসাইট ও ফেসবুক পেজ।

No description available.

প্রসঙ্গত, বাংলাদেশ কওমি শিক্ষা বোর্ডের সর্বোচ্চ শিক্ষা সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর কেন্দ্রীয় পরীক্ষা উপকমিটি ও স্থায়ী কমিটির যৌথ উদ্যোগে বৈঠক শুরু হয়েছে।

আজ রোববার (১৮ জুলাই) সংস্থাটির কেন্দ্রীয় অফিস রাজধানীর আরামবাগে সকাল দশটায় এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর (ভারপ্রাপ্ত) সভাপতি ও যাত্রাবাড়ী মাদ্রাসার মুহতামিম মহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান।

উপস্থিত আছেন হাইয়াতুল উলইয়ার কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, আল্লামা মুফতি রুহুল আমিন, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা শামছুল হক, মাওলানা আব্দুল বছীর, মাওলানা আরশাদ রাহমানী, মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা মুশতাক আহমদ, মাওলানা নূরুল আমিন ফরিদাবাদ, মাওলানা নূরুল হুদা ফয়েজী, মাওলানা উবায়দুর রহমান মাহবুব, মাওলানা ফুরকানুল্লাহ খলীল, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুফতি জসীমুদ্দীন,  মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর) প্রমূখ।

হাইয়াতুল উলইয়ার কেন্দ্রীয় পরীক্ষা উপকমিটির সদস্যের মধ্যে উপস্থিত আছেন, মাওলানা মুহাম্মদ যুবায়ের, মাওলানা আমিনুল হক, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা মুফতী নাসীরুদ্দীন, মাওলানা মুফতি আহমদ আলী, মুফতী নূরুল ইসলাম, মুফতী ওবায়দুল্লাহ হামজা, মুহিব্বুলহ হক, মুফতি এনামুল হক, মুফতি এমদাদুল্লাহ কাসেমী, মাওলানা মুহা. অছিউর রহমান প্রমূখ।

অফিস সূত্রে জানা গেছে, চলমান বৈঠকে সভাপতির অনুমোদক্রমে গতবছরের তাকমিল পরীক্ষার ফলাফল ঘোষণা হবে। এরপর দুপুর ১২ টা ৩০ মিনিটে সংস্থাটির ওয়েবসাইটে ফলাফল উন্মুক্ত করা হবে। পরীক্ষার্থীরা হাইয়াতুল উলইয়ার ওয়েবসাইটে (ওয়েবসাইট লিঙ্ক) রোল নং দিয়ে নিজেদের ফলাফল দেখতে পাবেন।

এছাড়া আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর ভেরিফাইড ফেসবুক পেজেও ফলাফল লিঙ্ক দেওয়া থাকবে বলে জানিয়েছেন অফিস সম্পাদক মাওলানা অসিউর রহমান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ