সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

সিলেটে বাস-প্রাইভেটকারের মুখোমুখি ধাক্কায় মা-ছেলে নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক নারী ও শিশু নিহত হয়েছেন। রোববার (১৬ মে) দুপুরে দক্ষিণ সুরমার সাত মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিউটি রায় (২৭) এবং তার ছেলে গৌরব দেব (৬)।

পুলিশ জানায়, দুপুর দেড়টায় ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমা সাত মাইল নামক স্থানে সিলেটমুখি একটি প্রাইভেটকারের সঙ্গে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ছয়জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শিশুটি মারা যায়।

দক্ষিণ সুরমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে। আহতদের সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। পথিমধ্যে আরও এক শিশু মারা গেছে। দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালাতক রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ