রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

করোনার ক্ষতি কাটিয়ে উঠতে ডি-৮ এর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা মোকাবিলা ও মহামারির ক্ষতি কাটিয়ে উঠতে আটটি উন্নয়নশীল মুসলিম দেশ নিয়ে গঠিত অর্থনৈতিক জোট ডি-৮ এর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) ডি-৮ এর দশম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী ভাষণে তিনি এ আহ্বান জানান।

এ বছর মহামারির কারণে বাংলাদেশের আয়োজনে সম্মেলনটি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হচ্ছে। এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকে চাপ দিতে ডি এইটের সদস্যদেশগুলোর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ মানবিক কারণে মিয়ানমার থেকে আসা ১১ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়েছে। রোহিঙ্গারা যেন তাদের নিজ আবাসভূমি রাখাইনে স্বেচ্ছায় সম্মানজনক ও স্থায়ীভাবে ফিরে যেতে পারে সে বিষয়ে আমারা শুরু থেকেই জোর দিয়ে আসছি। এই সঙ্কট যেন আর দ্রবীভূত না হয় সেজন্য আমরা আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে আলোচনা করে যাচ্ছি।

তিনি আরও বলেন, আমরা ডি-৮ জোটের সদস্য দেশগুলোর প্রতি কৃতজ্ঞ যে, তারা এই ইস্যুতে আমাদের সাপোর্ট দিয়ে আসছে। আমরা আশা করছি, মিয়ানমার খুব শিগগিরই তাদের নাগরিকদের ফিরিয়ে নেবে। সম্মেলনে সমন্বিত উন্নয়নে ৪টি সম্ভাবনাময় খাত উপস্থাপন করেন প্রধানমন্ত্রী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ