শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

আদর্শের নতুন বই ‘হাতেকলমে বাংলা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কৃত্রিম বুদ্ধিমত্তার যে অংশটুকু যন্ত্রকে মানুষের মতো করে মানুষের ভাষা ব্যবহার করার ক্ষমতা দেয়, সেটাকে ‘ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং টুল’ বলতে পারি। এই টেকনিক ব্যবহার করে ভাষার ভেতরের ‘লিঙ্গুইস্টিকস’ অর্থাৎ ‘ভাষাতত্ত্ব’ জ্ঞানসহ অথবা ছাড়াই একটা অ্যাপ্লিকেশন বিভিন্ন স্ট্যাটিসটিক্যাল মডেল ব্যবহার করে বাস্তবসম্মত সমস্যাগুলোকে সমাধান করতে পারে।

এই মানুষের ভাষাকে বুঝতে, জানতে, শিখতে, লিখতে, পড়তে এবং হৃদয়াঙ্গম করার জন্য যত ধরনের টুল ব্যবহার করা হয়, সেগুলোকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের সহায়ক টুল বলতে পারি।

কেন শিখবেন ‘ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং’?
‘ওকে গুগল’, ‘সিরি’, ‘অ্যালেক্সা’, ‘গুগল ট্রান্সলেট’ ইত্যাদি ধরনের প্রোডাক্ট এখন ব্যবহার হচ্ছে আমাদের বাসায় ও অফিসে। আমাদের পরবর্তী প্রজন্ম ডেক্সটপ কম্পিউটারের সামনে বসলেও গুগল সার্চ করে ‘ওয়েব’ ব্রাউজারের মাইক্রোফোনে চাপ দিয়ে। এদিকে ‘ওকে গুগল’, ‘সিরি’, ‘অ্যালেক্সা’ দিয়ে চালাতে পারেন বাসার অফিসের লাইট, ফ্যান, টিভি, গ্যারেজ খোলার মতো হাজারো অ্যাপ্লিকেশন।

গুগল সার্চ করার সময় সেই শব্দকে মিলিয়ে আর কোন কোন বাক্য সার্চ করা হয়েছে, সেই প্রেডিকশন সময় কমিয়ে নিয়ে আসছে আমাদের সার্চে। এই সবগুলো প্রোডাক্টের পেছনে কাজ করছে ‘ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং’।

ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং শিখতে চাইলে কম্পিউটার সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভাষাতত্ত্বের এই তিন জগৎ আপনার সামনে উপস্থিত। তবে, এই নিউরাল নেটওয়ার্কের যুগে ভাষাতত্ত্ব অতটা না বুঝলেও চলবে, কারণ নিউরাল নেটওয়ার্কগুলো বিশাল ডেটা থেকে প্যাটার্ন বুঝতে ওস্তাদ। সেই ফিচার খুঁজে বের করে ফেলবে।

এক নজরে বই

বই: হাতেকলমে বাংলা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং
লেখক: রকিবুল হাসান
প্রকাশনী: আদর্শ
মূদ্রিত মূল্য: ৩৬০

ঘরে বসে আদর্শ থেকে কিনতে ক্লিক করুন। এবারের বইমেলায় আদর্শের স্টল নম্বর: ৩৮, ৩৯, ৪০, ৪১।
যোগাযোগ: +029 612 877, 01793-296202, মেইল: info@adarsha.com.bd

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ