রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা

মহেশখালীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
মিজবাহ উদ্দীন আরজু,

মিজবাহ উদ্দীন আরজু, মহেশখালী :

মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ২৮ এপ্রিল (সোমবার) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার হেদায়েত উল্যার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।   

সভায় বক্তব্য রাখেন,  নৌবাহিনীর মহেশখালীর কন্টিনজেন্ট প্রতিনিধি লেঃ মোহাইমেন হোসেন মহেশখালী থানার ওসি তদন্ত প্রতুল কুমার শীল, কোস্টগার্ড প্রতিনিধি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহফুজুল হক। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাইছার আহমেদ মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ.ন.ম হাসান, মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি হোবাইব সজীব।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শা আ ম এনায়েত উল্লাহ বাবুল, কালারমারছড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু আহমেদ, এনজিও কর্মী আজিজ সিকদার প্রমূখ। 

এসময় ইউএনও, নৌ বাহিনী ও কোস্ট গার্ড প্রতিনিধিরা বলেন, সন্ত্রাসীদের ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চোরাগোপ্তা হামলা ঠেকাতে মহেশখালীর বিভিন্ন ইউনিয়ন ছাড়াও অপরাধ প্রবণ এলাকা কালারমারছড়া বাজার নোনাছড়ি, আধাঁরঘোনা সতর্ক অবস্থানে টহল থাকে পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ড।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ