রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২২৮ ‘এক মাসের মধ্যে প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হব’  রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০ নগরবাসীকে বাঁচাতে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন ইমাম-হাফেজ ও মাদরাসা শিক্ষার্থীদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ ইলমের হেফাজতে এক নিভৃতচারী ব্যক্তিত্ব নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে বরণ করে নিলো বারিধারা মাদরাসা

মঙ্গলবার মধ্যপ্রাচ্যের শান্তি পরিকল্পনা প্রকাশ করবেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের আগে দীর্ঘ প্রতীক্ষিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, ‘সম্ভবত নেতানিয়াহুর সাথে বৈঠকের কিছু আগে বা পরে আমরা এই পরিকল্পনা প্রকাশ করব।’

ট্রাম্প আরও বলেন, ফিলিস্তিনিরা প্রথমে এই পরিকল্পনার বিরুদ্ধে নেতিবাচক প্রতিক্রিয়া দেখাতে পারে, কিন্তু ‘এটি তাদের জন্য আসলেই অত্যন্ত ইতিবাচক’।

এর আগে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, ‘নেতানিয়াহুর এই সফর আমাদের আঞ্চলিক ও জাতীয় সুরক্ষা নিয়ে আলোচনা করার একটি সুযোগ।’

হোয়াইট হাউজের সূত্র মতে, ইসরায়েলের রাজনৈতিক জোট ব্লু অ্যান্ড হোয়াইট এবং নেতানিয়াহুর নির্বাচনী প্রতিদ্বন্দ্বী বেনজামিন গান্তজ ওয়াশিংটন সফরের জন্য ট্রাম্পের আমন্ত্রণ গ্রহণ করেছেন।

মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দীর্ঘ প্রতীক্ষিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনাটি ট্রাম্প এবং নেতানিয়াহুর পক্ষে একটি রাজনৈতিক হাতিয়ার হতে পারে কারণ এই দুই নেতাই বর্তমানে নিজ নিজ দেশে রাজনৈতিক চাপের মুখে রয়েছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ