মুনীরুল ইসলাম
কুমিল্লার মুরাদনগর উপজেলার উত্তর-পশ্চিম প্রান্তে অবস্থিত বাঙ্গরাবাজার থানা। দীর্ঘদিন ধরেই এলাকার জনগণ এই থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তরের দাবি জানিয়ে আসছে। কিন্তু উপজেলা বাস্তবায়নের কার্যক্রম অনেকদূর এগিয়ে গেলেও এখনও ঘোষণা করা হয়নি। ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত বাঙ্গরাবাজার থানা ভৌগোলিকভাবে বিস্তীর্ণ, জনবহুল এবং অর্থনৈতিকভাবে সক্রিয় একটি অঞ্চল। সময়ের প্রেক্ষাপটে প্রশাসনিক সুবিধা, শিক্ষা, চিকিৎসা, কৃষি, যোগাযোগ ও স্থানীয় উন্নয়নের স্বার্থে এ থানাকে উপজেলায় উন্নীত করা শুধু প্রয়োজন নয়, বরং যুগোপযোগী সিদ্ধান্ত হতে পারে।
সংশ্লিষ্ট উপজেলা ও থানা পরিচিতি
মুরাদনগর কুমিল্লা জেলার একটি উপজেলা। এতে মোট ২২টি ইউনিয়ন রয়েছে। যার মোট আয়তন ৩৪০.৯৩ বর্গ কিলোমিটার। জনসংখ্যা (২০১১ সালের আদমশুমারি অনুযায়ী) ৬,৬৭,৩২০ জন। এর মধ্যে বাঙ্গরাবাজার থানা ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর অনুমোদিত হয়। এই থানার আয়তন ১৮৯ বর্গ কিলোমিটার। এই থানাধীন ১০টি ইউনিয়ন হলো : ১ নং শ্রীকাইল, ২ নং আকুবপুর, ৩ নং আন্দিকোট, ৪ নং পূর্বধইর পূর্ব, ৫ নং পূর্বধইর পশ্চিম, ৬ নং বাঙ্গরা পূর্ব, ৭ নং বাঙ্গরা পশ্চিম, ৮ নং চাপিতলা, à