বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা

হজ চুক্তি সই করতে সৌদি আরব যাচ্ছেন ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হজ সেবা সম্মেলন ও প্রদর্শনীতে যোগ দিতে এবং ২০২৬ সালের দ্বিপাক্ষিক হজ চুক্তি সই করতে সৌদি আরব যাচ্ছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন। তিনি ৬ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত টানা ১১ দিনের সরকারি এই সফরে যাচ্ছেন।

বুধবার (৪ নভেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব সাদেক আহমেদ স্বাক্ষরিত সফরসূচি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে৷

সফরসূচি অনুযায়ী, ড. খালিদ হোসেন আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। ওইদিন সন্ধ্যায় জেদ্দায় পৌঁছে তিনি মক্কা ও মদিনায় হজ ও ওমরাহ সম্পর্কিত নানা কর্মসূচিতে অংশ নেবেন।

৭ নভেম্বর তিনি মদিনায় মসজিদে নববী জিয়ারত ও অবস্থান করবেন। পরদিন (৮ নভেম্বর) ট্রেনে জেদ্দায় ফিরে হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের আয়োজিত সরকারি নৈশভোজে যোগ দেবেন।

৯ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত তিনি জেদ্দায় অনুষ্ঠিতব্য ‘হজ সার্ভিস কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ২০২৬’ এ যোগ দেবেন। এই সময়ে তিনি বিভিন্ন হজ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, মেডিকেল সার্ভিস প্রোভাইডার, হোটেল ও ওয়াকালা কোম্পানির বুথ পরিদর্শন করবেন এবং একাধিক চুক্তি সই অনুষ্ঠানে অংশ নেবেন।

১৩ নভেম্বর ড. খালিদ হোসেন সৌদি আরবের ইসলামী বিষয়ক, দাওয়াত ও গাইডেন্স মন্ত্রী সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি মক্কায় গিয়ে বাংলাদেশ হজ অফিস পরিদর্শন এবং মিনা-আরাফাত এলাকার হজ প্রস্তুতি পর্যালোচনা করবেন।

১৬ নভেম্বর তিনি জেদ্দা হয়ে দেশে ফেরার উদ্দেশে রওনা দেবেন এবং ১৭ নভেম্বর ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ