||ওলিউল্লাহ্ মুহাম্মাদ||
আজ থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মাসনা মাদরাসার তিন দিনব্যাপী বার্ষিক দ্বীনী মাহফিল—যা বহু বছর ধরে সাধারণ মুসলিম সমাজে আত্মশুদ্ধি, তাসকিয়া ও ইলমের আলো ছড়িয়ে আসছে।
পীরে কামেল মুফতি ইয়াহইয়া সাহেব (দাঃবাঃ)-এর তত্ত্বাবধানে প্রতি মাসে নিয়মিত ইসলাহী মজলিসের ধারাবাহিকতায় বছর শেষে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এটি শুধু একটি সমাবেশ নয়—বরং এক আধ্যাত্মিক নবজাগরণের মিলনমেলা, যেখানে হৃদয় পরিশুদ্ধ হয়, আত্মা প্রশান্ত হয়, এবং মানুষ খুঁজে পায় তার রবের সান্নিধ্য।
বাংলাদেশের নানা জেলা থেকে নানান পেশার মুসলমানরা এই মাহফিলে অংশগ্রহণ করতে ছুটে আসেন। কেউ তাবু গাà¦