সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আত্মগোপনে গ্রামের অধিকাংশ পুরুষ ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, নারীই ৮০ হাজার ২৮ আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সমঝোতা চুক্তি সম্পন্ন বেনজীরকে দেশে পাঠাতে বাংলাদেশকে আমিরাতের চিঠি অনশনরত ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে সংলাপে বসুন: ইসলামী আন্দোলন সীরাতকেন্দ্রের আলাপন পর্ব-২ মঙ্গলবার, বিষয় হিজরি সন উত্তর প্রদেশে ঐতিহাসিক মসজিদের মালিকানা দাবি পুলিশ ও ওয়াকফ বোর্ডের কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার বাংলাদেশি বংশোদ্ভূত মুখতার

প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দল স্মারকলিপি দেবে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঁচ দফা দাবি উপস্থাপন করতে যাচ্ছে জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ স্মারকলিপি প্রদান করা হবে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত আট দলের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিলসহ পল্টনে এসে সমবেত হবেন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে নেতারা যমুনা ভবনে গিয়ে স্মারকলিপি প্রদান করবেন।’

স্মারকলিপি প্রদানকারী আটটি দল হলো—
১. বাংলাদেশ জামায়াতে ইসলামী
২. ইসলামী আন্দোলন বাংলাদেশ
৩. খেলাফত মজলিস
৪. বাংলাদেশ খেলাফত মজলিস
৫. বাংলাদেশ খেলাফত আন্দোলন
৬. বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি
৭. জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)
৮. বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)

আট দলের পাঁচ দফা দাবি

গত সোমবার রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই পাঁচ দফা দাবি ঘোষণা করা হয়।

সেখানে দলটির আমির মাওলানা মামুনুল হক বলেন, ‌‘আমরা জুলাই সনদের আইনি স্বীকৃতি চাই। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে। জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের ব্যবস্থা করতে হবে। এছাড়া আরপিও সংশোধন করা হলে আমরা তা মেনে নেব না; আগের অবস্থাতেই রাখতে হবে।’

দলগুলোর দাবির মধ্যে আরও রয়েছে, অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেপ্তার বন্ধ, নির্বাচনে সকল দলের সমান সুযোগ, এবং ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করা।

আট দলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ ৬ নভেম্বর (বৃহস্পতিবার) বেলা ১১টায় গণমিছিল শেষে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হবে। ১১ নভেম্বর রাজধানীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

জামায়াতে ইসলামীর নেতারা জানান, যদি প্রধান উপদেষ্টা পক্ষ থেকে দাবিগুলো বাস্তবায়নের কোনো আশ্বাস না আসে, তবে তারা “পরবর্তী কর্মসূচি” ঘোষণা করবেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ