বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

সুদানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে আলোচনা সৌদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুদানের জাাতীয় কাউন্সিলের প্রধান লেঃ জেনারেল আব্দুল ফতেহ আল-বারহান ও সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজের মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া জানায়, দুই দেশের প্রতিনিধি দ্বিপক্ষীয় আলোচনায় নিজেদের স্বার্থ, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করেন। দুই দেশের সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন তারা।

খবরে বলা হয়, সৌদি আরবের যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান সুদানের শান্তি ও স্থিতিশীলতার জন্য কিংডম থেকে সম্ভাব্য সকল সহযোগিতার জন্য সুদান সার্বভৌমত্ব কাউন্সিলের রাষ্ট্রপতিকে আশ্বাস দিয়েছেন এবং জেনারেল আবদুল ফতেহ আল-বাহরান অব্যাহত সহযোগিতার জন্য সৌদি আরবকে ধন্যবাদ জানিয়েছেন।

আল আরাবিয়া অবলম্বনে আবদুল্লাহ তামিম

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ