শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

আফতাবনগরে ৩ দিনব্যাপী ইসলাহি সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার জহুরুল ইসলাম সিটি আফতাবনগরে আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম মাদরাসার উদ্যোগে তিন দিনব্যাপী ইসলাহি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আত্মশুদ্ধি ও আমলের প্রশিক্ষণকে সামনে রেখে আগামী ৮, ৯, ১০ নভেম্বর মাদরাসা প্রঙ্গনে এ ইসলাহি সম্মেলন অনুষ্ঠিত হবে।

ইদারাতুল উলূম মাদরাসার মুহতামিম, জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ এর মহাসচিব মুফতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সম্মেলনে দেশবরেণ্য উলামা-মাশায়েখ ও প্রখ্যাত ওয়ায়েজীন কেরাম উপস্থিত থাকবেন।

ইসলাহী সম্মেলনে বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে ঈমান-আকিদা, অজু, গোসল ও নামাজের জরুরী মাসায়েল শিখানো হবে এবং সুরা মশক ও নামাজের আমল প্রশিক্ষণ দেয়া হবে।

এছাড়াও মহিলাদের জন্য মহিলা শিক্ষিকা দ্বারা ফজরের পর থেকে আছর পর্যন্ত প্রশিক্ষণের ব্যাবস্থা থাকবে।

যাতাযাত: ঢাকার যেকোন জায়গা থেকে রামপুরা ব্রিজ, ব্রিজ থেকে রিক্সা যোগে আফতাবনগর এম ব্লক। অথবা মেরাদিয়ার সাঁকো পার হয়ে রিক্সা আফতাবনগর এম ব্লক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ