বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

১৩০০ বছরের প্রাচীন কুরআনের পৃষ্ঠার প্রদর্শনী শারজাহে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংযুক্ত আরব আমিরাতের শারজাহে অনুষ্ঠিত ৩৮তম আন্তর্জাতিক বই মেলায় ১৩০০ বছরের প্রাচীন কুরআনের পৃষ্ঠা দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে।

কুফি বর্ণমালায় হস্তলিখিত এই পৃষ্ঠায় সূরা আনফালের ৭২ থেকে ৭৫ নম্বর আয়াত এবং সূরা তাওবার ১ থেকে ৯ নম্বর আয়াত লেখা রয়েছে।

পবিত্র কুরআন শরিফের প্রাচীন পাণ্ডুলিপির মধ্যে এটি অন্যতম। ‘রেডিওকার্বন ডেটিং’ প্রযুক্তি ব্যবহার করে জানা গিয়েছে যে এটি প্রায় ১৩০০ বছর পূর্বে লেখা হয়েছে।

গবেষণা অনুযায়ী, পবিত্র কুরআনের এই পাণ্ডুলিপির ইতিহাস দ্বিতীয় (হিজরী) শতাব্দীর প্রথম দিকে (খ্রিস্টীয় অষ্টম শতাব্দী) এবং উমাইয়া যুগের এই পাণ্ডুলিপিটি লেখা হয়েছে। ধারণা করা হচ্ছে পাণ্ডুলিপিটি ৭১৪ থেকে ৭৪০ খ্রিস্টাব্দের মধ্যে লেখা হয়েছে।

উল্লেখ্য, শারজাহে ৩৮তম আন্তর্জাতিক বই মেলা ৩০শে অক্টোবরে “বই খুলুন এবং আপনার বিবেককে বিকশিত করুন” শিরোনামে শারজাহের এক্সপো সেন্টারে শুরু হয়েছে এবং একাধারে ৯ম নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ