বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়াত সেমিনারে ১ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি হলো স্মারক গ্রন্থের এক কপি খাগড়াছড়িতে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের নির্দেশ  নারীদের ঘরের বাইরে চাকরি: শরিয়তের বিধান ও শর্তাবলি লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ হবিগঞ্জের ছয় তরুণ  শ্রমিক বিক্ষোভ ঘিরে ধাওয়া-পাল্টাধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সংঘর্ষের জেরে যুক্তরাজ্য থেকে বাংলাদেশিদের তাড়ানোর দাবি ব্রিটিশ এমপির মহাখালীর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট ব্যাংকের চাকরির টাকা দিয়ে সন্তানের দ্বীনি ইলম অর্জন: কী বলে শরিয়ত? কুমিল্লায় আজ আন্তর্জাতিক ইসলামী সম্মেলন, আসছেন দেশ-বিদেশের ৮ বরেণ্য আলেম

ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে বৃহস্পতিবার (০৫ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরাম মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অংশগ্রহন করেন।

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা ‘ইউজিসি থেকে ইসলাম বিদ্বেষী তানজিম উদ্দিন খানের অপসারণ করা’,‘ নাম ঠিকানা বিহীন অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটি বাতিল করা’, ‘ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতি বিমাতাসুলভ আচরণ বন্ধ করা’, এবং ‘ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে ষড়যন্ত্রকারী প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার’ ৪ দফা দাবি উপস্থাপন করে।  

বক্তরা বলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ১৭০০+ ফাজিল এবং কামিল মাদরাসা ও শিক্ষার্থীর অভিভাবকের ভূমিকা পালন করে যাচ্ছে, বর্তমান প্রশাসন দায়িত্ব নেয়ার পর থেকে সেশনজোট নামক অভিশাপ থেকে ছাত্র ছাত্রীদের মুক্তি দিয়েছে। বিগত ফ্যাসিস্ট আমলে যারা দায়িত্ব পালন করেছে তারা শুধুমাত্র নিয়োগ বাণিজ্য, ঘুষ, দুর্নীতি আর নিজস্ব স্বার্থ হাসিলে ব্যস্ত ছিলো। কিন্তু বর্তমান প্রশাসন সকল দুর্নীতির পথ বন্ধ করে দিয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এতে দুর্নীতিকারী চক্র সংঘবদ্ধভাবে নাম ও পরিচয় গোপন করে মিথ্যা অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছে। বক্তারা আরও বলেন বর্তমানে  ফাজিল,  কামিল এবং অনার্স মাস্টার্স পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে অল্প সময়ের মধ্যেই রেজাল্ট প্রকাশ করা হচ্ছে । যা অতীতের কোন প্রশাসন পারেনি। আমরা লক্ষ করেছি একটি কুচক্রী মহল বিশ্ববিদ্যালয়ের এই অগ্রযাত্রাকে স্তব্ধ করে দেয়ার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং অপপ্রচার চালিয়ে যাচ্ছে। যার পরিপ্রেক্ষিতে তারা বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে তথাকথিত অবৈধ নিয়োগ বাণিজ্যের অপবাদ দিচ্ছে যা কখনোই গ্রহণযোগ্য নয়। অথচ বর্তমান প্রশাসন এখন পর্যন্ত কোন নিয়োগ দেয়নি। শিক্ষার্থীরা সকল অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে উপস্থাপিত ৪ দফা দাবি পূরণে সরকারের পদক্ষেপ কামনা করে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের সমন্বয়ক মাওলানা শাহীন হোসাইন চাঁদপুরী, মাওলানা হাফেজ আল আমিন, মুহাম্মদ মিজানুর রহমান, তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার ছাত্র প্রতিনিধি - হাফেজ আব্দুর রহমান, হাফেজ মাসুম আরিফ, তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর ছাত্র প্রতিনিধি - সাঈদুল ইসলাম, দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসা প্রতিনিধি - আব্দুল্লাহ তাওহীদী এবং ঢাকা আলিয়া মাদরাসা প্রতিনিধি আব্দুল আলিম প্রমুখ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ