শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর হাজারীবাগে জুতার কারখানায় আগুন বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬ পুনর্বাসন না-হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার আশ্বাস সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের জলকপাট, ভাটি অঞ্চলে সতর্কবার্তা বাগেরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ১৫ দিনে ২ শতাধিক রোগী হাসপাতালে নদী ভ্রমণের সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩

বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট প্রতিনিধি

সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী বলেছেন, রেলপথ, সড়ক যোগাযোগ ব্যবস্থা, ওসমানী বিমান বন্দর আন্তর্জাতিক না হওয়া, সিলেটের খাল-নদী ভরাট হয়ে যাওয়া সহ সিলেটবাসীর সমস্যার শেষ নেই। প্রবাসীরা নানা সমস্যায় জর্জড়িত। এসব সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। আন্দোলন ছাড়া সিলেটের কোন দাবীই বাস্তবায়ন হয়নি।

সিলেটের উন্নয়নে সোচ্চার সিলেটের উন্নয়নমূলক সংগঠন সিলেট বিভাগ গণদাবী ফোরামের উদ্যোগে গতকাল ৫ নভেম্বর বুধবার বিকালে সিলেট জজ আদালতের লাইব্রেরি হলে আয়োজিত এক মতবিনিময় সভায় এডভোকেট বদরুল আহমদ চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট এর সভাপত্বিতে ও জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি এডভোকেট মুফতি আব্দুর রহমান চৌধুরীর উপস্থাপনায় সভায় নিউইয়র্কের কমিউনিটি লিডার, লেখক ও সমাজসেবক এডভোকেট নাসির উদ্দিন, ব্রিটেনের কমিউনিটি লিডার, লেখক-গবেষক, সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন, সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী এডভোকেট আবু তাহের হেলাল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবী ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমদ, সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, বিপ্লব কান্তি দে এডভোকেট, মনজুরুল হক তালুকদার এডভোকেট, গণদাবী ফোরামের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, এডভোকেট আবু সালেহ চৌধুরী, এডভোকেট সেলিনা আক্তার লুনা প্রমুখ।

যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ইয়াওর উদ্দিন বলেন, সকল ক্ষেত্রে সিলেট বৈষ্যমের শিকার। সিলেট কাক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা স্বাস্থ্য ও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের সমস্যা, লাগেজ সমস্যা সহ গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধান হচ্ছে না। তিনি অবিলম্বে ওসমানী বিমান বন্দরে কাতার এয়ারলাইন্স চালুর দাবী জানান।

এডভোকেট নাসির উদ্দিন সিলেটের বন্যা সমস্যা, জলাবদ্ধতা ও প্রবাসীদের সমস্যা দ্রুত সমাধানের দাবী জানান। তিনি প্রবাসীদের সমস্যা সমাধানে প্রবাসী সেল গঠনের দাবী জানান।

সকালে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ ও সিলেট বিভাগ গণদাবী ফোরামের নেতৃবৃন্দ সিলেটের বিভিন্ন সমস্যা সম্বলিত একটি স্মারকলিপি সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম এর কাছে পেশ করেন। বিজ্ঞপ্তি

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ