বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের গুলশান জোনের নাগরিক সমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক

আগামী সপ্তাহেই ‘শতভাগ আইএস নির্মূলের’ ঘোষণা দেবেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৪ সালে ইরাক ও সিরিয়ায় মোট ৩৪ হাজার বর্গ কিলোমিটার জমি ইসলামিক স্টেট বা আইএস নামের জঙ্গি সংগঠনের দখলে ছিল। টানা চার বছর লড়াই চালিয়ে তাদের থেকে বেশিরভাগ জমিই উদ্ধার করা হয়েছে বলে দাবি জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। এই অবস্থায় বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আইএসের হাতে এখনও যে জমি আছে, তা আগামী সপ্তাহের মধ্যেই কেড়ে নেওয়া যাবে।

গত ডিসেম্বরেই ট্রাম্প ঘোষণা করেন, আইএসকে পরাজিত করা গেছে। সেজন্য দুই হাজার সেনা ইরাক থেকে সরিয়ে আনা হবে। আইএসের বিরুদ্ধে যুদ্ধে যে দেশগুলো যুক্তরাষ্ট্রকে সাহায্য করেছিল, তাদের প্রতিনিধিরা বুধবার ওয়াশিংটনে এক বৈঠকে বসেন। মোট ৭০টি দেশের প্রতিনিধি বৈঠকে ছিলেন। আগামী দিনে আইএসকে কীভাবে মোকাবিলা করা যাবে তা নিয়ে আলোচনা হয়। সেখানেই ট্রাম্প বলেন, মনে হচ্ছে, আগামী সপ্তাহে আইএসের থেকে অবশিষ্ট জমিও কেড়ে নেওয়া যাবে।

একইসঙ্গে ট্রাম্প জানান, আগামী দিনেও আইএস সম্পর্কে কঠোর অবস্থানই নেবে যুক্তরাষ্ট্র। আইএসের শেষতম ব্যক্তিটিকেও পরাজিত করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাবে।

আল কায়েদা নামে জঙ্গি সংগঠনের দলছুট গোষ্ঠী হিসেবে আইএসের জন্ম হয়; যার পুরো নাম ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দি লেভান্ত। তাদের লক্ষ্য– সিরিয়া, ইরাক ও তার বাইরে ইসলামিক রাষ্ট্র গড়ে তোলা। একটি পরিসংখ্যান থেকে জানা গেছে, এখনও পর্যন্ত ২১টি দেশে মোট ৯০ বার হামলা চালিয়েছে আইএস। নিহত হয়েছেন একহাজার ৪০০ লোক।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ