শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ডায়াবেটিস প্রতিরোধে ইসলামের নির্দেশনা গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা বন্ধের আহ্বান জাতীয় মসজিদের খতিবের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ নিজ দেশে সংবর্ধিত মসজিদে নববির রওজা মোবারকের একমাত্র চাবিরক্ষক একই রাতে দুই মহীরুহের বিদায়, শোক দ্বিগুণ হয়েছিল মুফতি তাকী উসমানীর

কুমিল্লায় সচেতন আহলে সুন্নাতের সিরাতসভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সদরে সচেতন আহলে সুন্নাত ওয়াল জামাআতের উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী ও সিরাতুন্নবী (সা.) শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) মাগরিবের পর অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের ওলামা সদস্য মাওলানা বদিউল আলম।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের সিনিয়র ওলামা সদস্য মাওলানা নাঈমুদ্দীন শামছী। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি শেখ মুহাম্মাদ নাঈম বিন আব্দুল বারী এবং মাওলানা শাহ আলম। এছাড়াও ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসল্লিরা সভায় উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান আদর্শ ও সুন্নাত অনুসরণের মধ্যেই মানবজাতির প্রকৃত মুক্তি ও শান্তি রয়েছে। ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে নবীজির আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ঐক্য কামনায় বিশেষ দোয়া করা হয়।

আই