শনিবার, ২২ আগস্ট ২০২৬ ।। ৭ ভাদ্র ১৪৩৩ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সংকটে বিরোধীদের ঐক্যের ঘোষণা মাওলানা ফজলুর রহমানের লাইভে শায়খ আহমাদুল্লাহর প্রশ্নোত্তর নিয়ে এবার আসছে বই ২৫ বছরের ইমামকে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় ইসলামী যুব আন্দোলনের নতুন লোগো অনুমোদন গওহরডাঙ্গা মাদরাসায় শায়খ ইলিয়াস গুম্মানের বিশেষ দরস ও তাকরির ‘মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে অগ্রণী ভূমিকা রাখতে হবে যুব আন্দোলনকে’ সিলেটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: নিহত ৪ মুসলিম প্রতিবেশীর ওমরাহর স্বপ্ন পূরণে কুরআন প্রতিযোগিতায় খ্রিস্টান যুবক ইসলামি অর্থনীতি ও শরিয়াহ গবেষণায় যৌথভাবে কাজ করবে তিন প্রতিষ্ঠান বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে পীর সাহেব চরমোনাইয়ের সংবর্ধনা

লাইভে শায়খ আহমাদুল্লাহর প্রশ্নোত্তর নিয়ে এবার আসছে বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

টানা সাত বছরে মানুষের ধর্মীয় জিজ্ঞাসার উত্তর দিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহ। ‘শরয়ী সমাধান’ নামে সাপ্তাহিক লাইভ অনুষ্ঠানটি ৩১৩ পর্বে ইতোমধ্যে শেষ হয়েছে। তবে অনুষ্ঠান শেষ হলেও এর কার্যক্রম এবার বইয়ের পাতায় স্থায়ী রূপ পেতে যাচ্ছে।

শনিবার (২২ আগস্ট) শায়খ আহমাদুল্লাহ জানান, গণমানুষের ধর্মীয় প্রয়োজন ও নানা জীবনঘনিষ্ঠ প্রশ্নের সমাধান দেওয়ার লক্ষ্যে সাত বছর আগে শুরু হয়েছিল ‘শরয়ী সমাধান’ নামের এ বিশেষ লাইভ অনুষ্ঠান। গত ২১ আগস্ট ৩১৩তম পর্বের মাধ্যমে দীর্ঘ সাত বছরের এ পথচলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়েছে। এ সময়ে অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ২০ হাজার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।

শায়খ আহমাদুল্লাহ জানান, সাত বছরে মানুষের কাছ থেকে আসা বিপুলসংখ্যক প্রশ্নের মধ্য থেকে গুরুত্বপূর্ণ ও জীবনঘনিষ্ঠ প্রশ্ন বাছাই করে ‘শরয়ী সমাধান’ নামে একটি বই প্রকাশের কাজ শুরু হয়েছে। বইটিতে মানুষের দৈনন্দিন জীবনের বিভিন্ন ধর্মীয় জিজ্ঞাসার সমাধান সংকলিত থাকবে।

তাঁর আশা, বইটি পাঠকদের জীবনঘনিষ্ঠ নানা মাসয়ালা-মাসায়েলের সমাধান খুঁজে পেতে সহায়ক হবে এবং দীর্ঘদিনের ‘শরয়ী সমাধান’ কার্যক্রমের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংরক্ষিত থাকবে।

অনুষ্ঠানটি বন্ধের প্রধান কারণ হিসেবে শায়খ আহমাদুল্লাহর ব্যস্ততা এবং মানুষের প্রশ্নের উত্তর জানার বিকল্প ব্যবস্থা গড়ে ওঠার কথা জানানো হয়েছে।

মাসয়ালা জানার পথ সহজ করতে আস-সুন্নাহ ফাউন্ডেশন ইতোমধ্যে একটি কল সেন্টার চালু করেছে। সেখানে বাংলাদেশ সময় সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত বিজ্ঞ মুফতিগণ ফোনকলের মাধ্যমে মানুষের বিভিন্ন ধর্মীয় প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। এ ছাড়া সরাসরি ফাউন্ডেশনের কার্যালয়ে গিয়েও মাসআলা জানার সুযোগ রয়েছে।

তবে ‘শরয়ী সমাধান’ লাইভ অনুষ্ঠান শেষ হলেও শুক্রবারের নিয়মিত সময়টি পুরোপুরি বন্ধ থাকছে না। আগামী ২৮ আগস্ট থেকে প্রতি শুক্রবার রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বিভিন্ন অবহেলিত সুন্নাহ নিয়ে ধারাবাহিক আলোচনা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

পরবর্তী সময়ে ‘দারসুল কুরআন’ নামে কোরআনের তাফসিরবিষয়ক আরেকটি ধারাবাহিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনাও রয়েছে বলে জানানো হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ