শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

‘ইক্বরা’ আন্তজার্তিক ক্বিরাত সম্মেলন ৮ই ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর ১৯তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০১৯ আগামী ৮ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার,বাইতুল মুকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বের স্বনামধন্য কারিগণ এবং বিভিন্ন দেশের আমন্ত্রিত মেহমানগণ,বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথীবৃন্দ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ আরো অনেকে সম্মেলনে অংশ গ্রহণ করবেন ।

এ বছর বাংলাদেশ,ইরান,তুরস্ক ব্রুনাই,মালেয়শিয়া,মিসরের কারিগণ উপস্থিত থাকবেন । এছাড়াও সভাপতি হিসেবে থাকবেন বাংলাদেশের প্রধান কারি শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারি । ১৯৬৬ সাল থেকে শুরু হওয়া এই ঐতিহ্যবাহী সম্মেলনের মাধ্যমে বিশুদ্ধ কুরআন তেলাওয়াতের রেওয়াজ বাংলাদেশে চালু হয়েছিল।

হযরত মাওলানা কারি মুহাম্মদ ইউসুফ রহ: এর হাত ধরে শুরু হয়েছিলো। হযরত মাওলানা কারি মুহাম্মদ ইউসুফ রহ: ছিলেন ইক্বরার প্রতিষ্ঠাতা। বাংলাদেশের সাবেক প্রধান কারি । এবারের সম্মেলনের পৃষ্ঠপোষকতায় রয়েছে পিএইচপি গ্রুপ এবং সার্বিক সহযোগিতায় রয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।

সম্মেলনে এদেশের সর্বশ্রেনীর শ্রোতা যারা কুরআনকে ভালোবাসেন তাদের সকলের উপস্থিতি আশা করছে ইক্বরা কুরআন সংস্থার কর্তৃপক্ষ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ