রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইমাম-হাফেজ ও মাদরাসা শিক্ষার্থীদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ ইলমের হেফাজতে এক নিভৃতচারী ব্যক্তিত্ব নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে বরণ করে নিলো বারিধারা মাদরাসা ‘অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে’ রাজধানীতে আরিশ ট্রাভেলসের হজ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মারকাযু শাইখিল ইসলামের ৩০০ শিক্ষার্থী দেশে ফিরল কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির লাশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুতিনের অভিনন্দন বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এক অভিনন্দন বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

বার্তায় প্রধানমন্ত্রীর সঙ্গে ইতিবাচক আলোচনা অব্যাহত রাখা এবং দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক ইস্যুতে এক সঙ্গে কাজ করার আগ্রহ ব্যক্ত করা হয়। পুতিন দু’টি দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টার প্রশংসা করেন ও সরকার প্রধান হিসেবে তার প্রতিটি গুরুত্বপূর্ণ কর্মকান্ডে সফলতা কামনা করেন তিনি।

এছাড়া, শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতীয় কংগ্রেসের পার্লামেন্টারি চেয়ারপারসন সোনিয়া গান্ধী। এর আগে সোমবার সকালে শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এছাড়াও চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, সৌদি আরবের বাদশা ও যুবরাজ, কাতারের আমির, ইরানের প্রেসিডেন্ট, ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ বিশ্বনেতারা অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনাকে।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ