শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

অসংক্রামক রোগ ২১ বছর পর ৮০ শতাংশ মানুষের মৃত্যুর কারণ হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তামিম আহমেদ: ২০১৬ সালে বাংলাদেশে যে পরিমাণ মানুষ মারা গেছেন তার ৭০ শতাংশের মৃত্যু হয়েছে বিভিন্ন ধরনের অসংক্রামক রোগে। ২০৪০ সাল নাগাদ ৮০ শতাংশ মৃত্যুর কারণ হবে এই ধরণের রোগ।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট ফর হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভাল্যুয়েশনের একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওই ইনস্টিটিউট জানিয়েছে, ২০১৬ সালে বাংলাদেশে ২৫০টি রোগ ও বিভিন্ন ধরনের জখমে মৃত্যু হয়েছে ৮ লাখ ৪৭ হাজার ৮৯০ জনের, যা ২০৪০ সালে বেড়ে হবে ১১ লাখ ২৩ হাজার ৪৫০ জন। অর্থ্যাৎ মৃত্যু বাড়বে ৩২ শতাংশ।

একইসঙ্গে বিশ্বজুড়ে রোগের ধরনে পরিবর্তন দেখা দিচ্ছে জানিয়ে গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রামক রোগে আক্রান্ত ও মৃত্যু কমে আসছে। তবে অসংক্রামক রোগ যেমন ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, দীর্ঘস্থায়ী কিডনি রোগ, ডায়াবেটিস, দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগের প্রকোপ বাড়বে, সেই সঙ্গে বাড়বে এসব রোগে মৃত্যুর সংখ্যাও।

বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট ফর হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভাল্যুয়েশনের গবেষকরা ৩৮ ধরনের ক্যন্সারের কথাও জানিয়েছেন।

গবেষণা অনুযায়ী, এই ৩৮ ধরনের ক্যান্সারে বাংলাদেশে ২০১৬ সালে মোট ৮৯ হাজার ১০ জনের মৃত্যু হয়েছে, যা ২০৪০ সালে গিয়ে হবে এক লাখ ৬৮ হাজার ৮৪০ জনে। অর্থ্যাৎ ক্যান্সারে মৃত্যু বাড়বে ৯০ শতাংশ।

গতমাসে বৈশ্বিক ক্যান্সার পরিস্থিতির প্রতিবেদন প্রকাশ হয়েছে জানিয়ে ইন্সটিটিউট জানায়, বছরে বাংলাদেশে প্রায় এক লাখ মানুষ ক্যান্সারে মারা যাচ্ছে। এছাড়া প্রতিবছর নতুন করে দেড় লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এ ছাড়াও, হৃদরোগ, স্ট্রোক, দীর্ঘস্থায়ী কিডনি রোগ, ডায়াবেটিস, দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগও খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

সাইফুল ইসলামের মৃত্যুতে হাইয়াতুল উলইয়ার শোক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ