শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

১৪ সেপ্টেম্বর রাউজানে নবজাগরণের দ্বি-বার্ষিক সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী: রাউজানের ঐক্যবদ্ধ প্লাটফর্ম 'রাউজান ইসলামী নবজাগরণ সংগঠন' এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন ও মতবিনিময় সভা আগামী ১৪ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা রাউজান সাইয়্যিদুশ শুহাদা রা. মাদরাসায় অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম ওমর গনি এম ই এস কলেজের অধ্যাপক বিশিষ্ট লেখক ও গবেষক ড. আ ফ ম খালেদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাউজান পৌরসভা প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন ।

এছাড়া রাউজানের কওমি মাদরাসা সমূহের সম্মানিত পরিচালকগণ ও রাউজানের বিভিন্ন এলাকার সমাজ সেবক ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত থাকবেন।

আয়োজকবৃন্দ জানান, উক্ত সম্মেলনে সংগঠনের উপদেষ্টা কমিটি গঠন ও আরব আমিরাতসহ রাউজানের বিভিন্ন অঞ্চলে গঠিত উপকমিটির অনুমোদনসহ সংগঠনের অনলাইন সফটওয়্যার উদ্বোধন করা হবে ।

সম্মেলনে সভাপতিত্ব করবেন সাইয়্যিদুশ শুহাদা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাজী ইউসুফ।

সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্য ও ধর্মপ্রাণ মুসলিম ভাইদের উপস্থিতি কামনা করেছেন সম্মেলনের আয়োজকবৃন্দ।

আপনার ভাবনাকে সহজ করতে এলো বিসফটি। – বিস্তারিত জানুন

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ