শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

বাসের ভেতর আগুনে পুড়ে ৫২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাজাখস্তানে একটি যাত্রীবাহী বাসের ভেতর আগুনে পুড়ে অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালের দিকে এ ঘটনা ঘটে।

বাসটিতে দুই চালক ও ৫৫ জন যাত্রী ছিলেন। আগুন লাগার পর বাস থেকে পাঁচজন বের হতে পেরেছিলেন। বাকিদের সবার মৃত্যু হয় বাসের ভেতরই। খবর বিবিসির

কাজাখস্তানের আকতোব এলাকায় বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। কী কারণে বাসে আগুন লেগেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

বাসটি সামারা-শ্যামকেন্ট রুট হয়ে রাশিয়ায় যাচ্ছিল কিংবা ফিরছিল বলে ধারণা করা হচ্ছে। ২ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ এ পথ ব্যবহার করে সাধারণত উজবেক শ্রমিকদের রাশিয়ার বিভিন্ন নির্মাণস্থলে নিয়ে যাওয়া হয়।

 

আহত পাঁচজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ