বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প ২৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ইসলামিক ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন ও গাইডলাইন হচ্ছে শত কোটি টাকা ব্যয়ে ১০ তলার ইসলামিক কমপ্লেক্স হচ্ছে পাগলা মসজিদ ৬৩৬ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ার নিন্দা মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো: ন্যূনতম ১৭ হাজার টাকা

‘নবীন আলেমের ক্যারিয়ার ভাবনা’ বাজারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রতি বছর হাজার হাজার ছেলে-মেয়ে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। মাদরাসা থেকে শিক্ষা সম্পন্ন করে ফারেগ হন। এঁদের অধিকাংশই সে অর্থে জানেন না— ফারেগ হয়ে কী করবেন? আগামী বছর তাঁর কী করা উচিত? সামনের দিনগুলোতে তাঁর করণীয় কী? আগত ভবিষ্যৎ জীবনে তাঁর কোন পথে হাঁটা উচিত? কোন ময়দানে থিতু হওয়া সময়ের দাবি?

তিনি কী ধরনের স্বপ্ন দেখবেন? কোন স্বপ্ন সাধনে পা পা এগিয়ে যাবেন? কীভাবে জীবন যুদ্ধে জয়ী হবেন? কোন উপায়ে সফল, উজ্জ্বল, নান্দনিক ক্যারিয়ার গড়ে তুলবেন?

তিনি কি আরও পড়াশোনা করবেন? দেশের মাটিতে করবেন? না, বিদেশে? কোন প্রতিষ্ঠানে? কী পড়বেন? কতদিনই বা পড়বেন?

নাকি পড়াশোনা চুকিয়ে শিক্ষকতার ময়দানে পা বাড়াবেন? মসজিদ-মাদরাসার খেদমতে আত্মনিয়োগ করবেন? খেতাবতি বা ওয়াজ-নসিহতের ময়দানে নেমে পড়বেন? না, দাওয়াত ও তাবলিগের জন্যে 'সালে' বেরিয়ে পড়বেন? না, আপাতত একটা চিল্লা দিয়ে নেবেন?

চাকরি করবেন? নাকি উদ্যোক্তা হবেন? পুরনো ধারাতেই জুড়ে থাকবেন? না, নতুন কিছু করবেন? না, এসব ফেলে ব্যাবসা-বাণিজ্যে মনোযোগী হবেন? অনলাইনে বিজনেà¦