বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’  সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে শিক্ষক ফোরামের সম্মেলন কাল নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯ তরুণ আলেমের নতুন উদ্যোগ, আসছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় মাদরাসা’ জলাবদ্ধতা নিরসনে গলাপানিতে নেমে খাল পরিষ্কার করলেন মুহাম্মদুল্লাহ এমপি বাবুনগর মাদরাসায় সীরাতুন্নবী (সা.) সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে জমিয়তের গভীর শোক পরিবার মজবুত হলে সমাজ মজবুত হবে: মাওলানা মাহমুদ মাদানী বিএনপির মামলা প্রত্যাহার হলেও হেফাজতের মামলা বহাল: দেওনা পীর

২০২৬ হজ সামনে রেখে ওমরাহ ভিসা ও যাত্রার শেষ সময় ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০২৬ সালের হজ মৌসুমের প্রস্তুতি শুরু করায় ওমরাহ ভিসা ও যাত্রী চলাচলের নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। জানানো হয়েছে, ওমরাহ ভিসা ইস্যুর শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ মার্চ ২০২৬ (১ শাওয়াল ১৪৪৭ হিজরি)। অর্থাৎ পবিত্র রমজান মাসের শেষ ভাগেই ওমরাহ ভিসার আবেদন কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

ঘোষিত নির্দেশনা অনুযায়ী, ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবে প্রবেশের শেষ সময় ২ এপ্রিল ২০২৬। এছাড়া সকল ওমরাহ যাত্রীকে অবশ্যই ১৮ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে। হজের লজিস্টিক ও ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

কর্তৃপক্ষ আরও স্পষ্ট করেছে, ১৮ এপ্রিলের পর কোনো অবস্থাতেই ওমরাহ ভিসার মেয়াদ বাড়ানো হবে না। এমনকি সাধারণ নিয়মে ভিসার মেয়াদ ৯০ দিন হলেও, হজ মৌসুমকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের মধ্যেই দেশ ছাড়তে হবে।

২০২৬ সালের হজ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর পুনরায় ওমরাহ কার্যক্রম শুরু হবে। ধারণা করা হচ্ছে, ১৪৪৮ হিজরি সনের নতুন ওমরাহ মৌসুম জুন মাসের মাঝামাঝি সময়ে শুরু হতে পারে।

চলতি মৌসুমে যারা ওমরাহ পালনের পরিকল্পনা করছেন, তাদের ১৯ মার্চের আগেই ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কোনো আইনি জটিলতা এড়াতে নির্ধারিত সময়ের মধ্যে যাতায়াতের টিকিট ও ভ্রমণ পরিকল্পনা চূড়ান্ত করার আহ্বান জানানো হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ