রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’

‘সেক্যুলার শিক্ষাব্যবস্থা প্রকৃত মানুষ গড়ে তুলতে পারছে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নুরুল হক বলেছেন, সেক্যুলার শিক্ষাব্যবস্থা মানুষের নৈতিকতা শেখায় না। এ শিক্ষাব্যবস্থা মানুষকে কেবল সনদধারী করে তুলছে, প্রকৃত অর্থে মানুষ হিসেবে গড়ে তুলতে পারছে না।

শুক্রবার (২ জানুয়ারি) জাবাল-ই-নূর ফাউন্ডেশনের উদ্যোগে মানিকগঞ্জে দাখিল মাদরাসা শাখার সবক প্রদান উপলক্ষে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রফেসর নুরুল হক বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য শুধু কর্মসংস্থান নয়; বরং নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধসম্পন্ন মানুষ তৈরি করা। কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষার ঘাটতির কারণে সমাজে অপরাধ, অনৈতিকতা ও অবক্ষয় বাড়ছে। তিনি আরো বলেন, ইসলামি শিক্ষা মানুষের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কুরআন ও সুন্নাহভিত্তিক শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী সৎ, ন্যায়পরায়ণ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে। মাদরাসা শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা ও আখলাককে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়, যা বর্তমান সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

অনুষ্ঠানে জাবাল-ই-নূর ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল মো. তৌহিদ হোসেনের সঞ্চালনায় মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মো.আতিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নেতা প্রিন্সিপাল মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা আমির হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম এবং বেগম জরিনা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মো. আব্দুল করিম বিশ্বাস।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ