মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার ১০ মাসে হাফেজা হলেন ১৪ বছরের তানজিলা

আমেরিকানদের খুব দ্রুত ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাষ্ট্র সরকার ভেনেজুয়েলায় থাকা সব মার্কিন নাগরিককে অবিলম্বে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) জারি করা এক জরুরি নিরাপত্তা সতর্কবার্তায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভেনেজুয়েলার নিরাপত্তা পরিস্থিতি এখনো খুবই অস্থির। বিশেষ করে সশস্ত্র মিলিশিয়া বাহিনী বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে গাড়ি থামিয়ে আমেরিকানদের খোঁজ করছে—এমন আশঙ্কা রয়েছে। খবর এএফপি

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ঝটিকা অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর দেশজুড়ে উত্তেজনা বেড়ে গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক বিমান চলাচল আবার শুরু হওয়ায় ভেনেজুয়েলায় অবস্থানরত মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগ করা উচিত।

সতর্কবার্তায় আরও বলা হয়, ‘কোলেক্তিভোস’ নামে পরিচিত সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠী রাস্তায় গাড়ি তল্লাশি করছে এবং যাত্রীদের মধ্যে কেউ আমেরিকান কি না বা যুক্তরাষ্ট্রের সমর্থনের কোনো চিহ্ন আছে কি না, তা খুঁজে দেখছে।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ