রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘ইসলামি রাজনীতির কর্মীদের আদর্শিক দৃঢ়তা ও সাংগঠনিক দক্ষতা জরুরি’ নোয়াখালীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  ‘সমালোচনার ক্ষেত্রেও আল্লাহভীতি ও শালীনতার পরিচয় দেওয়া উচিত’ কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা উদ্বোধনের আগেই মডেল মসজিদে ফাটল! ‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

জীবন্ত যুবককে ৬ ঘণ্টা ফেলে রাখা হল মর্গে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেঁচে থাকা অবস্থায় যুবককে মর্গে রাখা হল প্রায় ৬ ঘণ্টা ৷ এমনটাই দাবি করেছেন ২৩ বছরের মৃত যুবকের পরিবারের সদস্যরা ৷ভারতের বেঙ্গালুরু প্রদেশের KIMS হাসপাতালের চিকিৎসকেরা ওই যুবককে মত বলে ঘোষণা করেছিল ৷

কিন্তু পরিবারের দাবি ময়নাতদন্তে নিয়ে যাওয়ার আগে মর্গে বেঁচে ছিল ওই যুবক ৷ এরপর তড়ঘড়ি যুবককে অন্য হাসপাতালে নিয়ে গেলে সেখানেও তাকে মৃত বলে ঘোষণা করা হয় ৷

মৃত যুবক প্রভীন মুলে কর্ণাটকের হুব্বালির বাসিন্দা ৷ সোমবার পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি ৷ মৃত যুবকের ভাই জানান, ‘সোমবার সকালে আমার কাছে ফোন আসে যে ভাই পথ দুর্ঘটনায় আহত হয়েছে ৷ তাকে KIMS হাসপাতালে ভর্তি করা হয় ভোর ৩:৩০ নাগাদ ৷ হাসপাতালে পৌঁছে সেখানে উপস্থিত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে ৷ ’

এরপর তাকে মর্গে পাঠিয়ে দেওয়া হয় ৷ সেখানে তাকে দেখতে চাওয়া হলে সকাল ১০:৩০ যেতে বলা হয় বলে জানায় প্রভীনের দাদা ৷ এরপর বন্ধুকে নিয়ে মর্গে পৌঁছলে ফ্রিজার থেকে যুবকের মৃতদেহ বাইরে আনা হয় ৷ সেই সময় প্রভীনের দেহ কাঁপতে দেখা যায় বলে দাবি করে তার পরিবারের সদস্যরা ৷ এরপর অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেও তাকে মৃত বলে ঘোষণা করা হয় ৷

KIMS হাসপাতাল কর্তৃপক্ষের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ সমস্ত পরীক্ষা করার পরেই যুবককে মৃত বলে ঘোষণা করেছে চিকিৎসকেরা বলে তাদের দাবি ৷ হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার৷

নিউজ ১৮ ইন্ডিয়া

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ