বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮


মাধবপুরে জমিয়তের নবগঠিত কমিটির শপথ গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

হবিগঞ্জ প্রতিনিধি                                         

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জের মাধবপুর উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা হাকিম নুরুজ্জামান। সাধারণ সম্পাদক মাওলানা মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী হেলাল। তিনি নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল করিম আজহার।

এ ছাড়া উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের অন্যতম নেতা ও বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা আশরাফ আলী হরষপুরী, মুফতি এনামুল হক খানসহ মাধবপুর উপজেলা শাখা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

শপথ গ্রহণকালে নবগঠিত কমিটির নেতারা সংগঠনের আদর্শ, উদ্দেশ্য ও নীতির প্রতি অবিচল থেকে দ্বীনি, ইসলামী ও জনকল্যাণমূলক কার্যক্রমে নিজেদের নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা মাধবপুর উপজেলায় জমিয়তের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সর্বস্তরের আলেম-উলামা ও তৌহিদি জনতাকে ঐক্যবদ্ধভাবে দ্বীনি ও জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ, জাতি, উম্মাহ ও সংগঠনের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ