|| নাজমুল হুদা মজনু ||
মসজিদ মিনার থেকে
আজানের সুর
আল্লাহর নাম শুনে
শয়তান দূর।
মুসল্লিরা ছুটে আসে
মুমিনের বহরে
ভালোবাসায় সাঁতরায়
নূরানী নহরে।
নামাজ রুকু-সাজদায়
অবনত চিত্ত
রবের রহমতে বাড়ে
হৃদয়ের বিত্ত।
ভুল ত্রুটি পাপাচারে
ভরা এই বিশ্ব
ইস্তেগফার করি এসো
ধনী কিবা নিঃস্ব।
জিকির তসবি তওবায়
নেকি হয় জমা
রহমান রহিম করেন
সব পাপ ক্ষমা।
আইও/