বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮


নিরাপদ জীবনযাপনে রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো ৫ দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আওয়ার ইসলাম ডেস্ক

নিরাপদ জীবনযাপনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এমন অনেক দোয়া শিখিয়েছেন, যা নিয়মিত পাঠ করলে আল্লাহ তায়ালা তাঁর রহমতে আমাদের বিভিন্ন বিপদ-আপদ থেকে রক্ষা করেন।

দৈনন্দিন জীবনে নিরাপত্তার জন্য রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো বিশেষ ৫টি দোয়া তুলে ধরা হলো।

১. সর্বপ্রকার ক্ষতি থেকে সুরক্ষার দোয়া:                             

بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণ: বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাআসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস-সামায়ি ওয়া হুয়াস-সামিউল আলিম।

অর্থ: আল্লাহর নামে শুরু করছি, যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। (সুনান আবি দাউদ)

২. ক্ষমা ও সার্বিক কল্যাণের দোয়া:

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ।

অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়া ও আখেরাতে ক্ষমা এবং সুস্থতা ও নিরাপত্তা প্রার্থনা করছি। (সুনান ইবনে মাজাহ)

৩. সর্বাত্মক নিরাপত্তার দোয়া:

اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَينِ يَدَيَّ, وَمِنْ خَلْفِي, وَعَنْ يَمِينِي, وَعَنْ شِمَالِي وَمِنْ فَوْقِي, وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَن أُْغْتَالَ مِنْ تَحْت

উচ্চারণ: আল্লাহুম্মাহফাজনি মিন বাইনি ইয়াদায়্যা, ওয়া মিন খালফি, ওয়া আন ইয়ামিনি, ওয়া আন শিমালি, ওয়া মিন ফাওকি, ওয়া আউজু বিআজামাতিকা আন উগতালা মিন তাহতি।

অর্থ: হে আল্লাহ, আমাকে রক্ষা করুন আমার সামনে থেকে, আমার পিছন থেকে, আমার ডান পাশ থেকে, আমার বাম পাশ থেকে এবং আমার ওপরের দিক থেকে। আর আমি আপনার মহত্ত্বের উসিলায় ভূমিধস বা নিচ থেকে আক্রান্ত হওয়া থেকে আশ্রয় চাই। (সুনান ইবনে মাজাহ)

৪. ক্ষতিকর অনিষ্ট থেকে বাঁচার দোয়া:

أَعُوذُ بِكلِمَاتِ الله التّامّاتِ مِن شَرّ مَا خَلَقَ

উচ্চারণ: আউজু বিকালিমাতিল্লাহিত তামমাতি মিন শাররি মা খালাক।

অর্থ: আল্লাহর নিখুঁত কালাম বা বাণীর উসিলায় তার সৃষ্টি করা সব কিছুর অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি। (সহিহ মুসলিম)

৫. কঠিন রোগব্যাধি থেকে মুক্তির দোয়া:

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ، وَالْجُنُونِ، وَالْجُذَامِ، وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিনাল বারাসি, ওয়াল জুনুনি, ওয়াল জুজামি, ওয়া মিন সায়্যিইল আসকাম।

অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে শ্বেত রোগ, উন্মাদনা, কুষ্ঠরোগ এবং সব ধরনের দুরারোগ্য ও খারাপ ব্যাধি থেকে আশ্রয় চাই। (সু নান আবি দাউদ)

উল্লেখিত দোয়াগুলো প্রতিদিন, বিশেষ করে সকাল-সন্ধ্যায় পাঠ করার পরামর্শ দেওয়া হয়েছে। আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখার পাশাপাশি যেকোনো রোগ-বালাই বা বিপদ-আপদ থেকে বাঁচতে প্রয়োজনীয় বাস্তবসম্মত ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করাও জরুরি। মুমিনের কর্তব্য হলো দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় ও সাহায্য প্রার্থনা করা এবং তাঁর ওপর তাওয়াক্কুল রাখা। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে নিয়মিত এসব দোয়া ও আমল করার তাওফিক দান করুন। আমিন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ