মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস  বিদেশি শিক্ষার্থীদের নিয়ে ট্রাম্পের কঠোর নীতি আটকাল আদালত

২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

২০২৭ সালের পবিত্র রমজান মাস কবে শুরু হবে, তা নিয়ে ইতোমধ্যে মুসলিম উম্মাহর মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। তবে চূড়ান্ত তারিখ নির্ধারণ হবে চাঁদ দেখার ওপর।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১২ সেপ্টেম্বর) শুরু হয়েছে ১৪৪৮ হিজরি সনের রবিউস সানি মাস। এর মধ্য দিয়ে রমজান মাস শুরু হওয়ার সম্ভাব্য সময় আর পাঁচ চন্দ্রমাস দূরে রয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রবিউসানি মাসের চতুর্থ দিন। জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজান মাসের নতুন চাঁদ দেখার চেষ্টা করা হবে। ওই সন্ধ্যায় চাঁদ দেখা গেলে সেদিন রাতেই প্রথম তারাবির নামাজ আদায় করা হবে। আর পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে।

তবে ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ দেখা না গেলে রমজান শুরুর তারিখ এক দিন পিছিয়ে যেতে পারে। ইসলামী ক্যালেন্ডারে মাসের শুরু চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাসের সঙ্গে চূড়ান্ত তারিখে কিছুটা পার্থক্য হতে পারে।

চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান মাস ২৯ অথবা ৩০ দিন স্থায়ী হবে। এরপর শাওয়ালের চাঁদ দেখা সাপেক্ষে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ঈদুল ফিতর ১০ মার্চ হতে পারে। তবে এ তারিখও চাঁদ দেখার ওপর নির্ভরশীল।


এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ