বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮


বেলজিয়ামে হিজাব না খোলায় শিক্ষিকাকে চাকরিচ্যুত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

বেলজিয়ামে কর্মস্থলে হিজাব খুলতে অস্বীকৃতি জানানোয় এক মুসলিম শিক্ষিকাকে চাকরিচ্যুত করা হয়েছে। হাদিজা আমাজুদ নামের ওই শিক্ষিকা দেশটির আসেনেদে এলাকার একটি স্কুলে শিক্ষকতা করতেন।

জানা গেছে, স্কুলটিতে ধর্মীয় প্রতীক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এ নীতির আওতায় কর্মস্থলে হিজাব পরা নিয়েও আপত্তি জানানো হয়। তবে হাদিজা আমাজুদ কর্মস্থলে হিজাব খুলতে অস্বীকৃতি জানান। পরে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

এ ঘটনায় একটি শ্রমিক ইউনিয়ন ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে। ইউনিয়নটির মতে, বিষয়টি শুধু একজন শিক্ষিকার চাকরির প্রশ্ন নয়; বরং বেলজিয়ামের স্কুলগুলোতে ধর্মীয় স্বাধীনতার সীমা নির্ধারণের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা।

ইউনিয়নটি জানিয়েছে, তারা আদালতে এ সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করবে এবং শিক্ষিকার ধর্মীয় স্বাধীনতার বিষয়টি আইনি প্রক্রিয়ায় তুলে ধরবে।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ