বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে এরদোগানের রুদ্ধদ্বার বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বুধবার তুরস্কে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি সভার আগে পবিত্র জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার ঘটনায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা আনাদুলু জানিয়েছে, দুই রাষ্ট্রপ্রধান বেলারবেয়ি প্যালেসে সাক্ষাৎ করেছেন। সেখানে তারা প্রায় ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক করেন।

গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করেন।

এর পর পরই ওআইসির জরুরি সভা ডাকেন সংস্থাটির সভাপতি তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।

ওআইসির সভা থেকে জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণা করার পাশাপাশি অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখলদারির অবসানের আহ্বান জানানো হতে পারে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ