মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস  বিদেশি শিক্ষার্থীদের নিয়ে ট্রাম্পের কঠোর নীতি আটকাল আদালত সরাইলে চতুর্মুখী যানজটে অচল ঢাকা-সিলেট মহাসড়কের ১০ কিমি তেলের মজুত ফুরিয়ে আসার পথে সৌদি আরব সতর্কবার্তা জারি করল যুক্তরাষ্ট্র দূতাবাস 

১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আওয়ার ইসলাম ডেস্ক

জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আগামী ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) রাজধানীর কাকরাইলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬’। কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বিকেল ৩টা থেকে বর্ণাঢ্য আয়োজনে এ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকছে জাতীয় পর্যায়ের শিল্পীদের পরিবেশনায় 'হামদ, নাত ও কাওয়ালি মাহফিল'। এতে দেশের শীর্ষস্থানীয় শিল্পী ও প্রতিনিধি সাংস্কৃতিক দলগুলো ইসলামী সংগীত পরিবেশন করবে।

জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি কবি মুহিব খানের সভাপতিত্বে সীরাত ফেস্টিভ্যালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. হারুনুর রশীদ, শাহ ইফতেখার তারিক ও মুফতি সাইফুল ইসলাম। অন্যদিকে আলোচনায় অংশ নেবেন মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী, মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, রশিদ আহমাদ ফেরদৌস, শাঈখ মুহাম্মাদ উছমান গনী, ড. কুতুব উদ্দিন বখতিয়ার এবং কাউসার আহমদ সুহাইল।

অনুষ্ঠানে গান ও কাসিদা পরিবেশন করবেন আমন্ত্রিত শিল্পী সালাউদ্দিন আহমেদ, ইয়াকুব আলী খান, মসিউর রহমান ও আজিজুল ইসলাম খান। সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশনায় অংশ নেবে দেশের প্রথম সারির ইসলামী শিল্পীগোষ্ঠী কলরব, দাবানল, হ্যাভেন টিউন, আহবান, মানযিল, তামাদ্দুন, টিউন হাট, দামামা, স্বপ্নপূরণ, সুরেরতরী, রুপান্তর, ভয়েস স্টার, আন নাশিদ, জুলফিকার। একইসাথে দেশের জনপ্রিয় শিল্পীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেবেন।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ