ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোডে সড়ক উন্নয়ন কাজের কারণে ঢাকা-সিলেট মহাসড়ক, কুমিল্লা-সিলেট মহাসড়ক ও সরাইল-লাখাই-নাছিরনগর আঞ্চলিক সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া যানজট ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা থেকে বাড়িউড়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার ছাড়িয়ে গেছে। বিশ্বরোড-নাসিরনগর আঞ্চলিক সড়কের সরাইল হাসপাতাল মোড়, কুমিল্লা-সিলেট মহাসড়কে নন্দনপুর পর্যন্ত যানজট রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ও বিশ্বরোড গোলচত্বরে চলমান সড়ক উন্নয়নকাজ, মহাসড়কে বেশিরভাগ ছোট বড় গর্ত ও ভারি পণ্যবাহী যানবাহনের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।
সরেজমিন দেখা যায়, বিশ্বরোড গোলচত্বরে সব লেন চালু না হওয়ায় যানজটের মূল কারণ। ঢাকা থেকে à