বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিখোঁজদের খুঁজে বের করা হবে, সময় দিন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

নিঁখোজ হওয়া ব্যক্তিদের খুঁজে বের করার অঙ্গীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তবে এজন্য তিনি কিছুটা সময় চেয়েছেন।

রোববার মিরপুরে পুলিশ স্টাফ কলেজে নৌ-পুলিশের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেছেন, অপহৃতদের খুঁজে না পাওয়া ব্যর্থতা নয়। একটু সময় দিতে হবে। তাদেরকে ফিরে পাওয়া যাবে। তাদের উদ্ধারে আমাদের তৎরতা অব্যাহত রয়েছে।

নর্থসাউথ ইউনিভার্সিটির শিক্ষক সিজার গত পাঁচ দিন ধরে নিখোঁজ। এক মাসের বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন সাংবাদিক উৎপল দাশ। এছাড়া আরও কয়েকজন সমপ্রতি নিখোঁজ হন।

গত নয় বছর ধরে সরকারি বাহিনীগুলো বহু নেতা-কর্মীকে গুম করেছে বলে অভিযোগ করে আসছে বিএনপি। যার মধ্যে দলের কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলমও রয়েছেন।

দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনগুলোও বাংলাদেশে গুমের ঘটনা নিয়ে উচ্চকিত। তবে বিএনপিসহ মানবাধিকার সংগঠনের অভিযোগ অস্বীকার করে আসছে সরকার।

এসব বক্তব্যের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি বলেছিলেন, অনেকে ইচ্ছা করে মিসিং হয়ে যাচ্ছে বা আত্মগোপনে গিয়ে আমাদের বিব্রত করছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ