বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ভোলায় ৩০ কেজি ওজনের চিত্রা হরিণ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা প্রতিনিধি:

ভোলার লালমোহনে প্রায় ৩০ কেজি ওজনের একটি চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে।

শনিবার ২৩/০৮/২৫/ বিকেলে অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে হরিণটি মেঘনা নদী থেকে ভেসে মঙ্গলসিকদার বাতিরখাল এলাকার নদীরপাড়ে আসে। এ সময় উৎসুক জনতা হরিণটিকে দেখে ধাওয়া দেয়। হরিণটি তখন দেখবিদিগ ছুটিছুটি করতে থাকে।

এক পর্যায়ে স্থানীয় জনতা হরিণটিকে ধরার পর এলাকার সাবেক ইউপি মেম্বার মো. ইউসুফ মিয়া হরিণটির ব্যাপারে থানায় খবর দিলে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হরিণটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, অতি জোয়ারের পানিতে হরিণটি লোকালয়ে চলে আসে। খবর পেয়ে লালমোহন থানা পুলিশ হরিণটিকে উদ্ধার করে নিয়ে আসে। আমরা বন বিভাগের কর্মকর্তাদের খবর দিয়েছি। বনবিভাগের কর্মকর্তারা আসলে হরিণটিকে তাদের দায়িত্বে দেয়া হবে এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ