মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

৪ শর্তে প্রতিদিন ৩ শত রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রতিদিন ৩ শত রোহিঙ্গা ফেরত নেয়ার কথা জানিয়েছে মিয়ানমার সরকার। দেশটির শ্রম, অভিবাসন ও জনসংখ্যা বিষয়ক স্থানীয় সচিব ইউ মিন্ত কিয়াং গণমাধ্যমে এ কথা বলেছেন।

তিনি বলেন, প্রতিদিন তিনশ’ রোহিঙ্গা ফেরত নেয়া সম্ভব। ১৯৯৩ সালে দু’দেশের মধ্যে করা প্রত্যাবাসন চুক্তির চারটি মূলনীতির অধীনে রোহিঙ্গাদের ফেরত নেয়া হবে।

উভয় দেশের সরকার এখনও রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করার জন্য আলোচনা করছে বলেও জানান তিনি।

ইউ মিন্ত কিয়াংয়ের বরাতে মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতি এ সংবাদ পরিবেশন করেছে।

দেশটির সরকার বলেছে, মংডুতে পুনর্বাসনের আগে তুয়াংপিয়ো লিতো এবং নাগা খু ইয়া চেকপয়েন্ট দিয়ে তাদের (রোহিঙ্গা) মিয়ানমার ফিরিয়ে নেয়া সম্ভব।

প্রত্যাবাসন চুক্তির ৪ মূলনীতি হলো, মিয়ানমারের নাগরিকত্বের প্রমাণ দেখাতে হবে, স্বেচ্ছায় পুনর্বাসনে ইচ্ছুক, ক্যাম্পে/শিবিরে জন্ম নেয়া শিশুর বাবা-মাকে মিয়ানমারে বসবাসের প্রমাণ থাকতে হবে এবং তারা যে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন এ সংক্রান্ত একটি দলিল বাংলাদেশের কোনো আদালত থেকে নিতে হবে।

তিনি বলেন, এর আওতায় ফেরত আসাদের মধ্যে যদি কোনো ‘সন্ত্রাসী’ থাকে তবে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি নতুন কোনো শর্ত না দিয়ে প্রত্যাবাসন চুক্তির আওতায় বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে তাগিদ দেয় যুক্তরাষ্ট্র, যদিও পুরনো ওই চুক্তি ধরে অগ্রসর হতে আপত্তি জানিয়ে আসছে ঢাকা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ