বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

সিইসির বক্তব্যে গোটা জাতি হতাশ : রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য গোটা জাতিকে হতাশ করেছে বলে মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার সংবাদ সম্মেলনে বলেছেন- সরকার যেভাবে আইন করে দেয় সেভাবেই নির্বাচন কমিশন নির্বাচন করবে।

সেই আইনের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার উদ্যোগ নেবে না ইসি। সিইসি’র এমন বক্তব্য গোটা জাতিকে হতাশ করেছে।

শুক্রবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালায়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, গত ৩১ জুলাই ২০১৭ থেকে সংলাপ শুরু হয়ে ৪৫টি রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যমের প্রতিনিধি, নির্বাচন পর্যবেক্ষক ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন। সংলাপে আওয়ামী লীগসহ দু’তিনটি রাজনৈতিক দল ছাড়া সকল দলই নিরপেক্ষ অথবা সহায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দাবি করেছে।

একই সঙ্গে প্রায় সকল দলই নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে। দীর্ঘ এই সংলাপের পর আগামী নির্বাচন নিয়ে বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য দিয়েছেন তাতে প্রমাণ হয়-সরকারের দেখানো পথ ছাড়া তিনি হাঁটবেন না।

তিনি বলেন, দীর্ঘ এই সংলাপের পর আগামী নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য দিয়েছেন তাতে প্রমান হয়-সরকারের দেখানো পথ ছাড়া তিনি হাঁটবেন না। একটি অবাধ, সুষ্ঠু ও সবার নিকট গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ইসি যেসব পদক্ষেপ নিতে পারে তা তার বক্তব্যে ফুটে ওঠেনি।

তবু আমরা আশা করবো সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংলাপে যেসব প্রস্তাবনা উঠে এসেছে সেটির যথাযথ বাস্তবায়ন করবে ইসি। সংলাপের প্রস্তাবনাগুলোর বাস্তবায়ন করতে হলে নিরপেক্ষ বা সহায়ক সরকার এবং সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ অবশ্যই প্রয়োজন। নির্বাচন কমিশন সেটি নিশ্চিত করতে ভূমিকা রাখতে পারে বলে আশা করেন তিনি।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ