সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

ভারতের বিশিষ্ট আলেম মাওলানা সাইয়িদ মুহাম্মাদ আকিল মাজাহিরি আর নেই


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগ্রহিত

উপমহাদেশের প্রখ্যাত বিদ্যাপীঠ মাজাহিরুল উলুম সাহারানপুরের মুহতামিম ও শাইখুল হাদিস, উপমহাদেশের অন্যতম মুরব্বি ও আকাবির, হজরত মাওলানা সাইয়িদ মুহাম্মাদ আকিল মাজাহিরি আজ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

হজরত আকিল সাহারানপুরী ছিলেন শাইখুল হাদীস মাওলানা যাকারিয়া কান্ধলবি রহ.- এর বিশেষ ছাত্র, খলিফা ও জামাতা।

তিনি দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে মাজাহিরুল উলুম সাহারানপুরে হাদীসের খেদমত করেছেন।

হজরত আকিল সাহারানপুরী সুনানে আবু দাউদের ব্যখ্যাগ্রন্থ “আদ-দুররুল মানজুদ' (الدر المنضود) এর মাধ্যমে হাদিসের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন। পাশাপাশি 'আল-ফাইযুস সামাওয়ি'র তারতীব ও হাশিয়াও তাঁর গুরুত্বপূর্ণ অবদান।

তাঁর ইন্তেকালে মাজাহিরুল উলুম সাহারানপুরসহ সমগ্র ইলমি দুনিয়া একজন মহান রাহবার ও বিদগ্ধ আলেমকে হারালো।

জানা গেছে, আজ বাদ মাগরিব সাহারানপুরে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ