শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা যাত্রাবাড়ীতে দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা আজ নিজেকে ‘রাসুল’ দাবি করে ভিডিও প্রকাশ, ভণ্ড পীর গ্রেপ্তার অর্থমন্ত্রীর সঙ্গে পটিয়া মাদরাসার মুহতামিমের সৌজন্য সাক্ষাৎ শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান

রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠাচ্ছে ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলমানদের জন্য কার্গো বিমানে করে ত্রাণ পাঠাচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

ইরানি কার্গো বিমান অবতরণের অনুমতি চেয়ে আজই বাংলাদেশ সরকারের কাছে আবেদন করা হয়েছে এবং খুব শিগগিরই অনুমতি মিলবে বলে ঢাকায় ইরান দূতাবাস জানিয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে আরও বলা হয়েছে, আগামী শনিবার ইরানের ত্রাণবাহী বিমান বাংলাদেশে পৌঁছাবে বলে তারা আশা করছেন। ইরানি ত্রাণ সামগ্রীর মধ্যে শুকনো খাবার, ওষুধ ও কাপড় থাকছে। ত্রাণ বিতরণের সব আয়োজনও সম্পন্ন করেছে ইরান দূতাবাস।

এদিকে, ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছে, মিয়ানমারে নৃশংসতার শিকার রোহিঙ্গা মুসলমানদের কাছে ত্রাণ সামগ্রী পাঠানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সংস্থাটির কর্মকর্তা মোর্তজা সালিমি আজ বলেছেন, প্রেসিডেন্ট ড. হাসান রুহানির নির্দেশে রোহিঙ্গাদের সহযোগিতার জন্য কমিটি গঠন করা হয়েছে এবং ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য মিয়ানমার সরকার, আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মিয়ানমার সরকারের অনুমতি পেলেই সেখানে ত্রাণ পৌঁছে দেওয়া হবে।

ইরান সব সময় রোহিঙ্গা মুসলমানদের সমস্যা সমাধানে সোচ্চার ছিল। সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্ট রোহিঙ্গাদের ওপর হত্যা-নির্যাতনের নিন্দা জানিয়ে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় রোহিঙ্গা গণহত্যা বন্ধের জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বানের পাশাপাশি বিশ্বব্যাপী ব্যাপক কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ