মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী আর নেই ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি

স্পেনে পর্যটনকেন্দ্রে হামলা, নিহত ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্পেনের বার্সেলোনার পর্যটন এলাকায় মানুষের  ভিড়ের মধ্যে কাভার্ডভ্যান চালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৩ জন নিহত হয়েছে বলে স্থানীয় প্রতিনিধির বরাতে জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো স্পেনের পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, এটি একটি বড় ধরনের সহিংসতা। যা সন্ত্রাসী হামলাও হতে পারে।

এদিকে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে রয়টার্স জানায়, জমায়েতের ওপর ভ্যান উঠিয়ে বেশ কয়েকজনকে আঘাতের পর চালক ও অন্য একজন ব্যক্তি হেঁটে গাড়ি থেকে নেমে একটি রেস্টুরেন্টে গিয়ে ঢোকে। ওই দুই হামলাকারীই সশস্ত্র বলে জানিয়েছে পুলিশ।

এদিকে এক টুইটে বার্সেলোনা পুলিশ হামলাস্থলে মানুষকে না যাওয়ার অনুরোধ জানিয়েছে। এ ছাড়া মেট্রো ও রেলস্টেশন বন্ধেরও ঘোষণা দিয়েছে পুলিশ।

স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো র‍্যাহয় টুইট করেছেন তাদের এখন অগ্রাধিকার হল হামলায় আহতদের দিকে মনোযোগ দেওয়া এবং নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করা।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ