বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

খালেদা আমাকে হত্যা করতে চেয়েছিলো: এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার অভিযোগ করে বলেছেন, ‘ খালেদা জিয়া আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আমাকে ছয় বছর জেল হাজতে বন্দী রেখেছিলো। আমার স্ত্রীও জেল খেটেছেন। আমার হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জাতীয় পার্টিকে ধ্বংস করতে চেয়েছিল।

তিনি আরও বলেন, আমার মুক্তি ও হাসপাতালে চিকিৎসার জন্য অনশন করেছেন আমার স্ত্রী ও দলীয় নেতাকর্মীরা। কিন্তু খালেদা জিয়ার মন গলেনি। তবে আল্লাহর রহমতে আমাকে তিনি মারতে পারেননি। জাতীয় পার্টিও ধ্বংস হয়নি।

আজ বৃহস্পতিবার দুপুরে বকশীগঞ্জ উপজেলার জব্বারগঞ্জে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, বিএনপি কখনই ক্ষমতায় আসতে পারবে না। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি দুই দলই ক্ষমতায় আসবে। সভায় তিনি জামালপুর -১ আসনে জাপার প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী এম সাত্তারকে দলীয় প্রার্থী ঘোষণা করেন এবং লাঙ্গল প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।

বকশীগঞ্জ উপজেলা জাপার সভাপতি হামিদুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব এ.বি.এম রুহুল আমিন হাওলাদার, জাপার প্রেসিডিয়াম সদস্য এম এ সাত্তার, জেলা জাপার সাধারণ সম্পাদক ইকবাল এহসান, উপজেলা জাপার সাধারণ সম্পাদক হামিদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান এস এম আবু সায়েম, ইসলামপুর উপজেলা জাপার সভাপতি জিল্লুর রহমান, উপজেলা ছাত্র সমাজের সভাপতি খোকন আকন্দ, যুব সংহতির সভাপতি জিয়াউর রহমান প্রমূখ।

পরে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ