বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

জেদ্দার ৬ বহুতল ভবনে আগুন, ৩টি বিধ্বস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সৌদি আরবের জেদ্দায় ছয়টি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে তিনটি ভবন আগুন লেগে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। আগুন লাগার স্থান থেকে অন্তত ৬০ জন লোককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার জেদ্দা শহরের প্রাণকেন্দ্র 'আল বালাদ' হিস্টোরিক সেন্টারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে অ্যারাব নিউজ। তবে প্রাথমিকভাবে এখনো কোনও হতাহতে খবর পাওয়া যায়নি।

মক্কার সিভিল ডিফেন্সের মুখপাত্র কর্নেল সাইদ সারহান জানিয়েছেন, বুধবার সকাল পর্যন্ত আগুন থামানোর চেষ্টা করে গেছেন অগ্নিনির্বাপক কর্মীরা। অগ্নিকাণ্ডে আল কুমসানি, আল আসমায়ি এবং আবদেল আল নামের তিনটি ভবন পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। উল্লেখ্য, আল বালাদ হচ্ছে পবিত্র নগরী মক্কা ও মদিনা শহরের মূল প্রবেশদ্বার।

 

-এজেড