বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ন্যায়পাল নিয়োগে হাইকোর্টে রিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংবিধানের অনুচ্ছেদ ৭৭ এবং ১৯৮০ সালের ওমবুডসম্যান আইন অনুযায়ী ন্যায়পাল নিয়োগে সরকারের প্রতি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন আইনজীবী  মো. ইউনুছ আলী আকন্দ। রিটে আইন সচিব, স্পিকার, মন্ত্রিপরিষদ সচিব ও রাষ্ট্রপতির সচিবকে বিবাদী করা হয়েছে।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউনুছ আলী আকন্দ, জানান, ন্যায়পাল নিয়োগ না দিয়ে সরকার সংবিধানের ৭৭ অনুচ্ছেদ লঙ্ঘন করেছে এবং ওমবুডসম্যান অ্যাক্ট, ১৯৮০ এর ৩ ধারা লঙ্ঘন করেছে। অথচ প্রতিবেশী দেশ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ ন্যায়পাল নিয়োগ দিয়েছে।।

উল্লেখ্য, সংবিধানের ৭৭ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ আইনের দ্বারা যে কোনও মন্ত্রণালয় ন্যায়পাল নিয়োগের মাধ্যমে তার ওপর বিভিন্ন কাজের বিষয়ে তদন্ত পরিচালনার ক্ষমতা প্রদান করলে, তিনি তা পালন করবেন। কিন্তু দীর্ঘ ৪৬ বছরেও ন্যায়পাল নিয়োগ না দেওয়ায় সরকারের এই নিষ্ক্রিয়তাকে অবৈধ ঘোষণা চাওয়া হয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ