বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সমস্যার উৎস মিয়ানমারে সমাধানও মিয়ানমারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) হাই কমিশনার ফিলিপ গ্র্যান্ডি বলেছেন, রোহিঙ্গা সমস্যার উৎস মিয়ানমারে এবং এর সমাধানও মিয়ানমারে। আমরা এই সমস্যা নিরসনে কাজ করছি।

গতকাল কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন ‘বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে যাচাইবাছাই করে যারা মিয়ানমারের নাগরিক হিসেবে চিহ্নিত হবে, মিয়ানমার সরকার তাদের ফেরত নেবে।’

গতকাল সোমবার ফিলিপ গ্র্যান্ডির নেতৃত্বে একটি প্রতিনিধি দল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন। সোমবার দুপুরে প্রতিনিধি দলটি উখিয়া উপজেলার কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে পৌঁছান। এসময় তারা সংশ্লিষ্ট কর্মকর্তা ও রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করেন।

এরপর দুপুর ১টার দিকে প্রতিনিধি দলটি কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে যায়। সেখানে পরিদর্শন শেষে তারা কক্সবাজার শহরের ফেরেন। পরে বিকাল সাড়ে ৩টার দিকে প্রতিনিধি দলটি কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেনের সঙ্গে বৈঠক করেন। প্রতিনিধি দলে ১৫ সদস্য ছিলেন, বলে জানা গেছে।

বৈঠকের পর জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, ‘প্রতিনিধি দলটি বৈঠকে রোহিঙ্গা সংশ্লিষ্ট নানা বিষয়ে আলাপ করেছেন। তারা মূলত রোহিঙ্গারা কি কারণে বাংলাদেশে পালিয়ে এসেছেন তা অবগত রয়েছেন। এ সমস্যা সমাধানে তারা কাজ করছে বলেও জানিয়েছে।’

গত শুক্রবার ফিলিপ গ্রান্ডি মিয়ামার সফর করেন। মিয়ারমার সফরকালে তিনি দেশটির সরকার দলীয় নেতা অং সান সুচির সাথে বৈঠক করেন। বৈঠকে রোহিঙ্গা সমস্যা নিয়ে আলাপ করেন।

মিয়ানমার সফর শেষে ফিলিপ গ্রান্ডি বাংলাদেশে আসেন। গত রবিবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ফিলিপ গ্র্যান্ডির।

রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়ার আহবান জাতিসংঘ শরণার্থী সংস্থার

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ