মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

১০১ দেশের ৬শ' মানুষকে নাস্তা করিয়ে দুবাইয়ের বিশ্ব রেকর্ড!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অন্যান্য দেশ থেকে আগত বিপুল সংখ্যক মানুষকে ব্রেকফাস্ট খাইয়ে বিশ্ব রেকর্ড করল দুবাইয়ের একটি গুরুদুয়ারা। দুবাইয়ের জেবেল আলিতে ১০১ দেশ থেকে আগত ছ’শত মানুষকে সকালের খাবার খাইয়েছে গুরুনানক দরবার নামের এই গুরুদুয়ারাটি।

তাদের ‘ব্রেকফাস্ট ফর ডাইভার্সিটি’ অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়ে নজির সৃষ্টি করল তারা। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন স্কুল পড়ুয়া থেকে শুরু করে সরকারি কর্মীচারি। এমনকি বহু বিদেশি কূটনৈতিক বিশেষজ্ঞও সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আরব আমিরশাহির ভারতীয় রাষ্ট্রদূত নভদ্বীপ সিং সুরি। জেবেল আলি গার্ডেনে জড়ো হয়ে অস্থায়ী তাবুতেই তাদের সকালের খাবার সারছিল মানুষ।

২০১৫ সালের ইতালির মিলান এক্সপোতে পঞ্চান্নটি দেশের নাগরিকদের সকালের খাদ্য খাইয়ে রেকর্ড সৃষ্টি করেছিল নিটেলা। তবে গুরুদুয়ারা ভেঙে দিয়েছে সেই রেকর্ড। এমনই জানিয়েছে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড। এমনিতেই প্রত্যেকদিন তাদের দর্শনার্থীদের বিনা পয়সায় খাবার দেন দুবাইয়ের এই গুরুদুয়ারাটি। ৷ আরব আমির শাহিতেই পঞ্চাশ হাজার শিখ সদস্য রয়েছে তাদের।

সূত্র: কলকাতা ২৪x৭ নিউজ

এ বছরের দাওরায়ে হাদিসের শিক্ষার্থীরা কি মাস্টার্সের মান পাবে?

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ