মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

যোগীর রাজ্যেই অনাহার-অপুষ্টিতে মরল দেড়শ’ গরু!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jogi_cawযেখানে গরু জবাই করলে মানুষকে পিটিয়ে হত্যা করা হয়, সেখানে অনাহারে অপুষ্ঠিত মরল ১৫২ গরু। ভারতের উত্তর প্রদেশের কানপুরে ঘটেছে এ ঘটনা।

উত্তরপ্রদেশে হিন্দুত্ববাদী দল বিজেপির জয়ের পর যোগী আদিত্যনাথকে রাজ্যের মুখ্যমন্ত্রী করা হয়েছে। ক্ষমতা গ্রহণের পরপরই তিনি গরু জবাই কার্যত নিষিদ্ধ করেন। কিন্তু তার রাজ্যেই কানপুরের ১২৮ বছরের পুরনো এক গোশালায় অনাহার ও অপুষ্টিতে গত পাঁচ মাসে ১৫২টি গরু মারা গেছে।

ভারতে যখন গোরক্ষার নামে তাণ্ডব চলছে, বিভিন্নস্থানে মুসলিম নাগরিকদের পিটিয়ে হত্যার অভিযোগ উঠছে, ঠিক তখনই গরুর প্রতি অযত্ন অবহেলার এই করুণ চিত্র দেখা গেল।

হিন্দুস্তান টাইমস জানায়, দেশটির অন্যতম বৃহৎ এ গরু আশ্রয় কেন্দ্রে প্রায় ৫৪০টি গরু রয়েছে। রাস্তা থেকে অসুস্থ গরু উদ্ধার করে এখানে নিয়ে এসে দেখাশোনা করা হয়। গরুগুলোর দেখাশোনার জন্য একটি সোসাইটির অধীনে প্রায় ২২০ কোটি টাকার সম্পত্তি রয়েছে। অভিযোগ উঠেছে, সোসাইটির অবহেলার কারণে গরু মারা যাচ্ছে।

গত সপ্তাহেই ৪টি গরু মারা গেছে। ডাক্তাররা বলছেন, গরুগুলো না খেতে পেয়ে মারা গেছে। অযত্ন-অবহেলায় গরুর মৃত্যুতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ-উত্তেজনা বিরাজ করছে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ